1. admin@bangladeshnationalhomleessociety.org : admin :
বাংলাদেশ জাতীয় ভুমিহীন অধিকার সোসাইটি
  • ফোন
  • 01922042386
  • ইমেইল
  • bdjbap2021k@gmail.com
  • কার্যালয়
  • গোলবাথান, কালিয়াকৈর, গাজীপুর
    ময়মনসিংহের শেখ কালা চান জয়দেবপুর রেলস্টেশন থেকে নিখোঁজ, পরিবারে গভীর উদ্বেগ

    ময়মনসিংহ জেলার বাসিন্দা শেখ কালা চান গতকাল (রবিবার) সকাল আনুমানিক ৯টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশন এলাকা থেকে নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।

    পরিবারের সদস্যরা জানিয়েছেন, রেলস্টেশনে কিছু অজ্ঞাত ব্যক্তি শেখ কালা চানের ব্যাগে মাদক আছে বলে ভয়ভীতি প্রদর্শন করে তার বাড়িতে ফোন করে টাকা দাবি করে। পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে ৫ হাজার টাকা প্রদান করলেও সেই ঘটনার পর থেকে শেখ কালা চানের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

    এ ঘটনায় পরিবারসহ স্থানীয়রা চরম উৎকণ্ঠায় রয়েছেন। তারা জানিয়েছেন, বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

    যে কেউ শেখ কালা চানের অবস্থান সম্পর্কে তথ্য জানলে অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে—
    📞 01708549722, 01761935053

    পরিবার ও এলাকাবাসী শেখ কালা চানের নিরাপদ প্রত্যাবর্তন কামনা করেছেন এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রত্যাশা করেছেন।

    ✍️ সংবাদ প্রেরক:
    মো: জাহিদ হাসান, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী
    প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয় ভূমিহীন অধিকার সোসাইটি

    ই-পিন্ট / ইপেপার ই-পিন্ট / ইপেপার

    0+

    আজীবন সদস্য

    50+

    কমিটি

    500++

    সদস্য

    1700++

    সাধারন সদস্য