বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। অথচ আজও এই দেশের বহু মানুষ ভূমিহীন ও গৃহহীন অবস্থায় মানবেতর জীবন যাপন করছে। এটা শুধু একটি সামাজিক ব্যর্থতা নয়, বরং আমাদের নৈতিক দায়িত্ব ও রাষ্ট্রীয় দায়বদ্ধতার প্রতিফলনও বটে।
বাংলাদেশ জাতীয় ভূমিহীন অধিকার সোসাইটি একটি মানবিক উদ্যোগ, যার মূল লক্ষ্য—ভূমিহীন ও গৃহহীন মানুষদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা, সম্মানজনক জীবনের জন্য রাষ্ট্রীয় ও সামাজিক সহায়তা নিশ্চিত করা।
আমি বিশ্বাস করি, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ভূমিহীনদের অধিকার স্বীকৃত ও সুরক্ষিত হওয়া অত্যন্ত জরুরি। আমরা সেই দিকেই এগিয়ে যাচ্ছি—অদম্য মনোবল, মানবিক দায়বদ্ধতা এবং আপনাদের ভালোবাসা নিয়ে।
আসুন, এই আন্দোলনে সকলে এক হয়ে এগিয়ে আসি। ভূমিহীন নয়, সম্মানিত নাগরিক গড়ি—এই হোক আমাদের প্রতিজ্ঞা।
ভূমিহীন নয়, অধিকারপ্রাপ্ত হোক প্রতিটি মানুষ।
– মো: আশরাফুল ইসলাম আসাদ
সভাপতি
বাংলাদেশ জাতীয় ভূমিহীন অধিকার সোসাইটি